অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ : প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ণ রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, প্রত্যেক দেশের সাথে আমাদের সম্পর্কের যেন উন্নয়ন হয়। আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সেই আলোকে পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের অন্তর্ভুক্ত, তাই আমরা পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। একইসাথে আমরা ভারতের সাথেওও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। ভুটান, নেপালের সাথেও চাচ্ছি।’

‘এর অংশ হিসেবে গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করবো। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। সবার সাথে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘অধ্যাপক ইউনূস গত ৮ আগস্ট শপথ নেয়ার পর বলেছিলেন তার বিদেশ নীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা অনেকবার বলেছেন।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ