অপরাধীরা যেই হউক কোন রেহাই পাবেনা : র্যা ব-১১ এর অধিনায়ক সাজ্জাদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপরাধীরা যেই হউক কোন রেহাই পাবেনা : র্যা ব-১১ এর অধিনায়ক সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
র্যা ব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, এই অভিযান শুধু মাসদাইরের জন্য নয়। এই অভিযান নারায়ণগঞ্জের প্রতিটি এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে একটি সুস্পষ্ট বার্তা। যারা কিশের গ্যাং কালচার লালন করছে অথবা মাদকের কারবারে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তাদের বলতে চাই এখনই অন্ধকার পথ থেকে সরে আসুন। র্যা বের কঠোর আইনানুগ ব্যাবস্থা এখন থেকে চলমান থাকবে। অপরাধী যেই হউক কোন রেহাই পাবে না।
বুধবার (৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যা ব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনবো। আমাদের মঙ্গলবার মধ্য রাত পর্যন্ত অভিযান চলেছে। আজকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। নারায়ণগঞ্জ শহরের মাদক স্পটগুলোতে আমরা বিগত কয়েকদিন যাবৎ অভিযান পরিচালনা করে আসছিলাম। আপনারা জানেন ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোর গ্যাং মাদক ব্যাবসাশী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের একটা আখড়ায় পরিনত হয়েছিল। এগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে।
গতকাল ৫ মে দুপুরে আমাদের একটি গোয়েন্দা দল সেখানে মাদক স্পট গুলো শনাক্ত করার জন্য যায়। তারা তাদের কার্যক্রম পরিচালনার সময় তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়। এসময় আমাদের তিনজন সদস্য আহত হয়।
তিনি আরো বলেন , র্যা বের সদস্যরা এঘটনার পরেও বিচলিত হয়নি। তারা মাদকের স্পটগুলো শনাক্ত করেছে। এরই পরিপ্রেক্ষিতে রাতে আমাদের একটি দল মাসদাইরের মাদক স্পটগুলোতে অভিযান পরিচালনা করে মাদক, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধে সংশ্লিষ্ট ১৩ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এসময় ছয় রাউন্ড পিস্তলের গুলি, দশটি চাকু, সাতটি চায়নিজ কুড়াল, দুটি রাম দা এবং চাপাতি ও স্টিলের অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়।
মাদক ব্যাবসায়ীরা আগাম বার্তা পাওয়ার জন্য সিসি টিভি ক্যামেরা ব্যাবহার করে, ড্রোন ব্যাবহার করে। একটি ড্রোন ১১ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা, টাকা গুনার মেশিল, ওয়েট মেশিন ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম আমরা উদ্ধার করি। এসময় ২৩৬ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ