অপারেশন ডেভিল হান্ট নারায়ণগঞ্জে যুবলীগও ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট নারায়ণগঞ্জে যুবলীগও ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাসহ ১৯ জনকে গ্রেফতার করেছ পুলিশ।
রবিবার (৯ ফেব্রæয়ারী) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলা সহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামী।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ডেভিড হান্ট এর বিশেষ অভিযানে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর-সম্পাদক ইদ্রিস আলী, রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সোনারগাও উপজেলার সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়াসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলায় থানা যুবলীগের দপ্তর-সম্পাদক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিস আলীতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আড়াইহাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ১৩ জনকে গ্রেফতার করো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ হারুন অর রশিদ (৪৪), মোঃ জুয়েল রানা (৩৬) মোঃ আবু মুছা (৩৮) লিটন (৩২) মাহাবুব হাসান (৩৮) মোঃ কামাল উদ্দিন (৫০) রাসেল (২৪), মোঃখাইরুদ্দিন ইমন (২৪) মোঃ রিফাত হাসান (২০) মোঃ হোসাইন গাজী (২১) সোহাগ (২২) মোসাদ্দেক হোসেন (২৪) আলামিন (৪০)।
ওসি আরো জানান. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলায় রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ