অবরোধের সমর্থনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর মুক্তির দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। রবিবার (২৪ ডিসেম্বর) তোপখানা রোড মেহেরবা প্লাজা সামনে থেকে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে ইয়ুথ ফোরাম সভাপতি সাইদুর রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হতে পারে না, হতে দেওয়া হবে না। বিনা ভোটের এই অবৈধ সরকার শুধু ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের শীর্ষ নেতৃবৃন্দকে বন্দি রেখে অবৈধ নির্বাচন কমিশন একটি ডামি নির্বাচনের পাঁয়তারা করছে, জনগণ এই ডামি নির্বাচন প্রতিহত করবে।
আরও বক্তব্য রাখেন নারী নেত্রী অপর্ণা রায় দাশ, এম নাজমুল হাসান, ফিরোজ মল্লিক, মোহাম্মদ ওমর ফারুক, আবুল কালাম আজাদ, হাবিবুল্লাহ রতন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ