অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।

শনিবার(২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে শেওড়া পাড়া সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মশাল মিছিল করে দলটির নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:রফিকুল ইসলাম,মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ড. খন্দকার বাবলু,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার,যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আউয়াল, ইউনুস আলী রাহুল, সহ -সাধারণ সম্পাদক আরিফুর রহমান আমিন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, সহ-সভাপতি ঢাকা কলেজ ছাত্রদল শাহাবুদ্দীন ইমন, চট্রগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের সদস্য সচিব ডাঃ প্রতীক, জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ- পার্থী হুমায়ুন হাবিব হিরণ,প্যাবের সভাপতি কামরুজ্জামান পল্লব, মাসুম বিশ্বাস, দপ্তর সম্পাদক হাসান, বগুড়া যুবদলের সাবেক সদস্য সুলতান আহমেদ,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য জাহিদ সাগর, ঢাকা মহানগর উওর জাসাস সদস্য জাকির হোসেন খালাসি, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা.সাব্বির, মহিউদ্দিন মাহি, মিরাজ হোসেন, ডা.মুনতাসীর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাইরা চন্দ্রা,মন্জিলা মাতবর রিমি, সরকারি মাদ্রাসা আলীয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সানাউল্লাহ, সহ-সভাপতি নাসির উদ্দীন মিঝি, নাদিম খান – সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ইলিয়াস হল- ঢাকা কলেজ ছাত্রদল, ইমন ইকবাল সদস্য ঢাকা কলেজ ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা রাসেল হোসেন, আব্দুর রব সিয়াম, রামপুরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান ও সাংগঠনিক সম্পাদক সোহান, বরগুনা জেলা ছাত্রদলের সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আতিক-সহ নেতৃবৃন্দ।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দাবি আদায় না হওয়া বিএনপির আন্দোলন চলবে।অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের বেশিরভাগ জনপ্রিয় রাজনৈতিক দল। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে।

তিনি আরও বলেন,চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই অবৈধ সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোন বিকল্প নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ