অবশেষে সত্যিই বিয়ে করলেন শামীম,পাত্রী কে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবশেষে সত্যিই বিয়ে করলেন শামীম,পাত্রী কে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। বরাবরের মত এবার আর গুঞ্জন নয়, বাস্তবেই বিয়ে করেছেন তিনি। অভিনেতা নিজেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে এ খবর জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করেন শামীম।

পোস্টের ক্যাপশনে জানান স্ত্রী প্রীতির নামও। বিয়ের ছবি শেয়ার করার পর সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন এই অভিনেতা। তবে অনেকেই জানতে চেয়েছেন ‘এটা কি নাটকের ছবি, না সত্যিকারের বিয়ে?’

তাদের উদ্দেশ্যে বেশ স্পষ্ট ও সিরিয়াস ভঙ্গিতে শামীম মন্তব্যে লেখেন, এটা কোন নাটকের ছবি না। আমি বাস্তব জীবনেই বিয়ে করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা নিবেন।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শামীম। তার স্ত্রী আফসানা আক্তার প্রীতি একজন শিক্ষার্থী। বর্তমানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ