অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভালো পরিবেশ আছে: সিইসি নাসির উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভালো পরিবেশ আছে: সিইসি নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভালো পরিবেশ আছে বলে মন্তব্য করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

সোমবার (৫ জানুয়ারি) সকালে নির্বাচন সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে।

আজ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ