‘অবৈধ শাসনের তখতে তাউস ভেঙ্গে পড়ার দৃশ্য দেখার অপেক্ষায় জাতি’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘অবৈধ শাসনের তখতে তাউস ভেঙ্গে পড়ার দৃশ্য দেখার অপেক্ষায় জাতি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা যদি পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দায় নিয়ে যেয়ে ভেবে থাকেন এই পুলিশ তাকে রক্ষা করবে, তাহলে তিনি ভুল করছেন। কারণ এ পুলিশ বাহিনী তার পতন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, ‘চামচাদের নিয়ে অবৈধ শাসনের অবৈধ প্রধানমন্ত্রী দেশে যে অবস্থা তৈরী করা হয়েছে, সেই অবৈধ শাসনের তখতে তাউস ভেঙ্গে পড়ার দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে জাতি।’

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শহরের পুনিয়াউটে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামীলীগ সরকার গত ১৫ বছরে বিনা ভোটে ক্ষমতায় থেকে সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের দলীয় বইয়ে পরিণত করেছে। সংবিধানের কিছু ধারা এমনভাবে পরিবর্তন করেছে, সেই ধারাগুলো নাকি ভবিষ্যতের কোনো সংসদে পরিবর্তন করা যাবে না। এ ধরণের ধারা সংবিধানের যুক্ত করা সম্পূর্ণ বেআইনি। তাই বিএনপি ২৭ দফা দাবিতে সংবিধান সংস্কার কমিশন করা কথা বলেছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষ-বিপক্ষসহ জঙ্গি ও সন্ত্রাসবাদের অজুহাতে জাতিকে দুভাগে বিভক্ত করেছে। বিএনপি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে রংধনুর সাত রংয়ের মতো রেইনবো ন্যাশনের মাধ্যমে বাংলাদেশ গড়ব।’

সভায় জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ। এছাড়াও এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ