অভিনেত্রী সুদীপ্তার রিসেপশন পার্টিতে আড়াই হাজার অতিথি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিনেত্রী সুদীপ্তার রিসেপশন পার্টিতে আড়াই হাজার অতিথি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

টলিউড অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন রাজনীতিবিদ সৌম্য বক্সীর সঙ্গে। এবার প্রণয়কে পরিণয়ে রূপ দিয়েছেন অভিনেত্রী। ১ মে গাঁটছড়া বেঁধেছেন তারা। বিয়েটা বেশ ধুমধাম করেই সেরেছেন সুদীপ্তা। রিসেপশন ছিল আরও জাঁকজমক। আড়াই হাজার অতিথি এসেছিলেন তার বিয়ে খেতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সল্টলেকের একটি নামী ব্যাঙ্কোয়েটে বসেছিল আসর। সেখানে নতুন বর কণে ঢুকতেই আকাশে আলোর রোশনাই। নিমন্ত্রিত ছিলেন প্রায় আড়াই হাজার অতিথি। বিয়েতে শোবিজের মানুষজন বেশি থাকলেও রিসেপশনে ছিল রাজনীতিবিদদের ভিড়। মদন মিত্র, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, জুন মালিয়ারা বেশ সেজেগুজে এসেছিলেন সুদীপ্তা-সৌম্যর বিয়ে খেতে।

বিয়ের দিন বাঙালি সাজে ধরা দিলেও রিসেপশনে সুদীপ্তাকে দেখা গেছে ভিন্ন লুকে। তার পরনে ছিল প্যাস্টেল রঙের লহেঙ্গা। গলায় হীরার নেকলেস। সৌম্যও সেজেছিলেন সুদীপ্তার রঙের সঙ্গে মিলিয়ে, তেমনই শেরওয়ানিতে।

বিয়ের একদিন পর আয়োজন করা হয়েছিল রিসেপশনের। বৌভাতের ছবিও ভাগ করে নিয়েছিলেন সুদীপ্তা। পঞ্চব্যঞ্জন সাজিয়ে নতুন বউকে খেতে দিয়েছিলেন শাশুডড়ি। রিসেপশনের মেনুতে কোনও খাবারই বাদ ছিল না।

এদিকে সামাজিক মাধ্যমে সুদীপ্তার রিসেপশনের ছবি দেখে বেশ উচ্ছ্বসিত তার অনুরাগীরা। প্রিয় তারকার এমন জমকালো রিসেপশন যেন তাদের আনন্দে ভাসাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ