অভিষেকেই কান মাতালেন আলিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিষেকেই কান মাতালেন আলিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

অভিষেকেই কান মাতালেন আলিয়া
 

আলিয়া ভাট কান উৎসবে যাবেন কি না, এ নিয়ে চলছিল নানান জল্পনা। শেষ পর্যন্ত কানের পর্দা নামার তিন দিন আগেই কান চলচ্চিত্র উৎসবে দেখা দেন তিনি।

আর অভিষেকেই মাত করেন। দুই দিনে চারটি লুকে আলোচনার মধ্যমণি হয়ে ছিলেন তিনি। এ ছাড়া কানে ব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়েও সবিস্তারে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী। ২০ ছবিতে আলিয়ার কানযাত্রার গল্প বলছেন পৃথা পারমিতা নাগকানের লালগালিচা অভিষেকে আলিয়া বেছে নেন মোহনীয় ফুলেল নকশার একটি গাউন। হালকা প্যাস্টেল রঙের এ গাউন আর মিনিমাল সাজে তাঁকে রূপকথার রাজকন্যা লাগছিল। মনে হচ্ছিল, তিনি উঠে এসেছেন রূপকথার গল্প থেকে। কান চলচ্চিত্র উৎসবের বিউটি পার্টনার একটি প্রসাধনী কোম্পানির মুখপাত্র হিসেবে কানের মঞ্চে পা রাখেন আলিয়া।অভিষেকে কানের লালগালিচা মাতিয়ে আলিয়া যোগ দেন প্রসাধনী কোম্পানিটির তারকাদের অনুষ্ঠানে। সেখানে কালো রঙের অফ শোল্ডার গাউনে দেখা যায় তাঁকে। কালো গাউনের ওপর নীল আর ধূসর রঙের পাথরখচিত নকশা তাঁর পোশাককে আলাদা মাত্রা দিয়েছে।

পোশাকের সঙ্গে মানানসই চুলের পাথরের নকশা করা হেডপিসে তিনি সে রাতেও হয়ে উঠেছিলেন সবার আলোচনার মধ্যমণি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকানের লালগালিচায় আলিয়ার শেষ দিনের লুক ছিল সবচেয়ে আলোচিত। এদিন একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের লেহেঙ্গা অনুপ্রাণিত শাড়িতে লালগালিচায় পা রাখেন আলিয়া। তিনি যেন হয়ে উঠেছিলেন ঐতিহ্য আর ফ্যাশনের প্রতীক। সোয়ারভস্কি ক্রিস্টালে মোড়ানো এ শাড়ি একমাত্র আলিয়ার জন্যই বানিয়েছে ব্র্যান্ডটি। রাজকীয় এ লুকে আলিয়া যে সেদিন সবার মধ্যমণি হয়ে ছিলেন, তা বলাই বাহুল্য। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেতৃতীয় দিনে, সংবাদ সম্মেলনে আলিয়ার পোশাক ছিল উজ্জ্বল হলুদ রঙের। পোশাকটি ছিল একেবারেই আলাদা। স্কার্টের সঙ্গে তিনি সেদিন পরেছিলেন লম্বা হাতা টপ। আর মাথায় জড়ানো ছিল একটি সাদা ফুলেল নকশার স্কার্ফ। লাল লিপস্টিপ আর কালো চশমায় তাঁর লুক পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেলালগালিচার লুক ছাড়াও কানে মাতৃত্ব নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় অভিনেত্রী। ২০২২ সালে মেয়ে রাহার জন্ম দেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেআলিয়া কিংবা রণবীর মেয়ের ছবি সামাজিক মাধ্যমে খুব একটা দেন না। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিয়ের আসরে গিয়েছিল ছোট্ট রাহা। সেই আসরে মেয়ের সঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট। নীল চোখের রাহার প্রশংসা করেছেন অনেকেব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন, মা হওয়ার পর তাঁর ভেতরের পরিবর্তন এতটাই গভীর যে সেটিকে ভাষায় বোঝানো কঠিন। তিনি জানান, মা হওয়ার ফলে আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি।মাতৃত্ব নিয়ে আলিয়ার ভাষ্য, ‘মনে হয় হৃদয়টা এখন পুরোপুরি খোলা।

একধরনের সংবেদনশীলতা তৈরি হয়েছে, যেটা আগে কখনো অনুভব করিনি। আমি আর আগের সেই মানুষটা নেই। আর নিজে বদলে যাওয়ায় চিন্তাভাবনাও বদলে গেছে। আমি আগের মতো ভাবি না, এটাও একপ্রকার প্রাকৃতিক পরিবর্তন।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ