অর্থ পাচার প্রতিরোধে শক্ত অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ

দেশের অর্থ পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধগুলো কঠোরভাবে দমন করা হবে।
রবিবার (২ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসকল বিষয় তুলে ধরেন তিনি। প্রধান অতিথি হিসেবে তিনি সেমিনার উদ্বোধন করার পর অনলাইন জুয়া ও অর্থ পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের অপরাধ করছে। এই অপরাধগুলো কঠোরভাবে দমন করা হবে।
এছাড়া, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, অনলাইন জুয়া এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থপাচার রোধে সিআইডি গুরুত্বপূপর্ণ ভূমিকা পালন করছে। এসব অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
জনতার আওয়াজ/আ আ