অসুস্থ বিএনপি নেতাদের দেখতে হাসপাতালে ইউট্যাব সভাপতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৮:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৮:৫৬ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসুস্থ নেতাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সদ্য ঘোষিত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
গতকাল রাতে হঠাৎ করেই ভার্টিগো রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন বিএনপি’র অন্যতম ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। বুলুর অসুস্থতার কথা শুনে তৎক্ষণাৎ হাসপাতাল প্রাঙ্গণে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত সিনেট সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম। সেখানে তিনি তার সার্বিক শারীরিক খোঁজ-খবর নেন।
অন্যদিকে, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র অন্যতম উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অসুস্থতার কথা শুনে ওই রাতেই তিনি রাজধানীর শান্তিনগরস্থ নিজ বাস ভবনেও ছুটে যান। সেখানে তিনি তার সার্বিক শারীরিক খোঁজ-খবর নেন।
এ সময় ওবায়দুল ইসলাম বলেন, অসুস্থ নেতাদের সংবাদ শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসি। তাদের অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল নেতা মো: তরিকুল ইসলাম তারিক, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম বাদশা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামদে রাব্বী আকরাম, বাংলাদেশ টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো: মুক্তাদির বিল্লাহ ও সদস্য সচিব মো: নাজমুল হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ