আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটউট(আইআরআই) একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন।
আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার নেতৃত্বে প্রতিনিধি ছিলেন উপ পরিচালক ম্যথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
ড. মঈন খান জানান, গণঅভ্যুত্থান পরবর্তি বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্য্ক্রম, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির আগামীর ভাবনা কী তা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছে।
আইআরআই ইতিমধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করছে। গত ১৯ আগস্ট প্রতিনিধি দলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রতিনিধিদলটি সাক্ষাত করে।
জনতার আওয়াজ/আ আ