আইটেম গার্ল’ কথাটি মানতে নারাজ নুসরাত ফারিয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইটেম গার্ল’ কথাটি মানতে নারাজ নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দেশের পাশাপাশি কলকাতার ইন্ডাস্ট্রিতেও সমান ব্যস্ততায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার তিনি উপস্থিত থাকেছেন দেশি সিনেমায়। তা-ও আবার ঈদ উৎসবে। তবে কোনো সিনেমার নায়িকা হিসাবে নয় আইটেম গার্ল হিসেবে দেখা গেছে ফারিয়াকে।

প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এর ফলে নায়িকা থেকে ‘আইটেম গার্ল’ তকমা লেগে গেছে তার নামের সঙ্গে। তবে এই ‘আইটেম গার্ল’ শব্দে আপত্তি দেখিয়েছে ফারিয়া।

ফারিয়া বলেন, প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। অথচ আইটেম গার্ল শব্দ দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হয়। আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না। এ ধরনের গানে কিন্তু ছেলেদেরও দেখা যায়। তাদের তো কেউ আইটেম বয় বলে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন বলা হবে? তার মতে এতে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন।

এবার ঈদে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। তবে অনেক চিন্তাভাবনা করেই গানটিতে পারফর্ম করেছেন বলে জানালেন ফারিয়া।

এ বিষয়ে তিনি আরও বলেন, গানটি করার আগে আমার মধ্যে যে চিন্তা ঘুরছিল সেটা হলো, দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যায় তাহলে কিন্তু বাংলা সিনেমার লাভ। যারা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফেরানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল বলে জানান ফারিয়া। তবে এ গানে নাচতে প্রথমে রাজি ছিলেন না তিনি। গানটির প্রস্তাব পাওয়া নিয়ে বলেন, এ গানের প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি। এ কারণে তাদের প্রথমে না করে দিই। দুই সপ্তাহ পর তারা আবারও আমার কাছে আসে। জানায়, এ গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেখানে আমাকেই প্রয়োজন। তারপর তাদের কিছু শর্ত দিই। প্রথমত, গান পরিবর্তন করতে হবে, কে কোরিওগ্রাফি করবে, চার শ ড্যান্সার লাগবে। এ কারণে তাদের বাজেট বেড়ে গিয়েছিল। কিন্তু তারা সবকিছু ব্যবস্থা করেছে। এ কারণেই এত ভালো আউটপুট হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ