আইনমন্ত্রী দেশটাকে ডুবিয়ে ফেলেছেন : কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনমন্ত্রী দেশটাকে ডুবিয়ে ফেলেছেন : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

 

ক্ষমতা থাকলে আইনমন্ত্রীকে বাদ দিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন- খালেদা জিয়া রাজনীতি করলে অসুবিধা নাই। খালেদা জিয়া যদি রাজনীতি করলে অসুবিধা না হয়, তাহলে তাকে ঘরে আটকে রেখেছেন কেন। এখন খালেদা জিয়া আমাদের মতো মুক্ত মানুষ নন। বাড়ি থেকে এখন তার রাজনীতি করার কোনো সুযোগ নাই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘তিনি (আইনমন্ত্রী) দেশটাকে ডুবিয়ে ফেলেছেন। আমার যদি এতটুকুও ক্ষমতা থাকত, তাহলে আমি এখনই আনিসুল হককে মন্ত্রিসভা থেকে বের করে দিতাম।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ এ জনসভার আয়োজন করে।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশ যেভাবে যাচ্ছে, তাতে আগামী ৫-১০ বছরে বিএনপি, আওয়ামী লীগের মসজিদে যাবে না, আওয়ামী লীগও বিএনপির কবরস্থানে কাউকে কবর দেবে না। আমি ওরকম দেশ চাই না।’

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ