আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।

এর আগে বিকাল ৪টা ২৮ মিনিটে প্রতিনিধি দলটি সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে উপস্থিত হয়।

বৈঠকে আলোচ্যসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি। তবে দলটির একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ