আওয়ামী লীগের কোনো কৌশল আর টিকবে না : ফারুক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের কোনো কৌশল আর টিকবে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের কোনো কৌশল আর টিকবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আগে সরকারের পদত্যাগ, পরে আলোচনা। তারা আমাদের মিছিলের মধ্যে লোক ঢুকিয়ে দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন। আমাদের মিছিলের মধ্যে বোম ফাটিয়ে আমাদের গ্রেপ্তার করেছেন। সেই কৌশল তারেক রহমান ধরে ফেলেছে, সেই কৌশল এখন আর চলবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, বাংলাদেশের মানুষ এখন চায় তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে তাঁতী দল ঢাকা মহানগরীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের উদ্দেশে ফারুক বলেন, বিএনপির ঘোষিত ১০ দফা মেনে নিন। খালেদা জিয়াকে ছেড়ে দিন। আলাপ-আলোচনা করে কোনো লাভ নেই। আগে পদত্যাগ তারপরে আলোচনা। আগে আপনাদের পদত্যাগ করতে হবে। বাংলাদেশের যে সংবিধানে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার চালু করেছিলেন সেই সংবিধান আপনারা বাতিল করে সেই আইন বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করার যে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আপনাদের এই সরকার গণতান্ত্রিক সরকার নয়, আপনাদের এই সরকার গরিবের সরকার নয়, আপনাদের এই সরকার ভোট চুরির সরকার। তাই আপনাদের সারা বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে চোর চোর ভোট চোর।

তিনি আরও বলেন, যতই ষড়যন্ত্র করুন, যতই গালগল্প তৈরি করুন, যতই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন, যতই জেল গেট থেকে গ্রেপ্তার করেন। কোনো কিছুতেই আপনাদের আর ক্ষমতায় রাখতে পারবে না। কারণ মানুষ জেগেছে। মানুষ বুঝতে পেরেছে এই সরকারের অধীনে গণতন্ত্র, সংবিধান, মানুষের জীবন নিরাপত্তা, সংবাদপত্রের স্বাধীনতা কিছুই স্বাধীন নয়।

বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ বলেন, বাংলাদেশের মানুষ আর গ্রেপ্তারকে ভয় পায় না। বাংলাদেশের মানুষ আর আপনাদের এই হুলিয়া, আপনাদের এই গুম, আপনাদের চাইনিজ রাইফেল দিয়ে হত্যা করা ভয় পায় না। মানুষ এখন জেগেছে একটি কারণে আপনাদের অধীনে আর কোনো নির্বাচন নয়।

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ