আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম নিহতের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে আগামী ১১ এবং ১২আগ স্ট দেশব্যাপী দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।’’

মির্জা ফখরুল বলেন, গতকাল গতকাল সরকার বামপন্থী ছাত্রদের আন্দোলনে হামলা চালিয়েছে। গত ১৫ বছরে বিএনপির ছয় শতাধিক নেতা কর্মীকে গুম করেছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ৩৫ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে আসামি করা হয়েছে এবং আমাদের নেত্রীকে অসুস্থ অবস্থায় আটক করে রাখা হয়েছে।

তিনি বলেন, এদের বিকল্প কোন পথ নেই। ক্ষমতায় থাকতে হলে এদের নির্যাতন হত্যা করে টিকে থাকতে হবে। কিন্তু এদের দিন ফুরিয়ে আসছে। দুর্বার গণআন্দোলনে এদের পতন হবে। আওয়ামী লীগকে জবাবদিহিতা করতে হবে, এই সরকারকে জবাব দিতে হবে। এরা দেশকে ফোকলা করে দিয়েছে। বিদ্যুৎ নাই, জ্বালানি নাই।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আমিন মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণ মহানগরের সদস্য ইশরাক হোসেন, সাবেক যুবদল নেতা নেওয়াজ আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি কাজী রওণকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তৃতা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ