আকাশ-কণার গানে আলভি-জেরিন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আকাশ-কণার গানে আলভি-জেরিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় সংগীত জুটি আকাশ সেন ও দিলশাদ কণা। সিনেমার গান থেকে মিউজিক ভিডিও; দুটো ক্ষেত্রেই দারুণ সফল তারা। সেই ধারায় আবারও তারা হাজির হয়েছেন একটি আইটেম গান নিয়ে।

‘প্রেমের নদী’ শিরোনামের গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, আর সুর ও সংগীত করেছেন আকাশ সেন নিজেই। গেয়েছেন কণা।

গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান।

ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক। তিনি বলেন, ‘প্রেমের নদী শুধু গান নয়, এটা অনুভূতির একটি যাত্রা। আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেম্যাটিক স্বপ্নে পরিণত করতে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ