আগামীকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

 

আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্য জানান।

তিনি জানান, সংবাদ সম্মেলন ছাড়াও আগামীকাল সকাল ১১টায় জাতীয়তাবাদী যুবদলের নব ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম- এর মাজার জিয়ারত ও পূষ্পার্ঘ অর্পণ করবেন। পূষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক ও বর্তমান স্থানীয় সরকার জনপ্রতিনিধির মতবিনিময় আগামীকাল বিকেল ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মতবিনিময়ের তৃতীয় ধাপ
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সিলেট বিভাগ এবং খুলনা বিভাগের একাংশের ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানগণ অংশ নিবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণ এবং সংশ্লিষ্ট নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ