আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে : ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রোহিঙ্গারা যেন আগামী বছর ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশগ্রহণ করেন।

ড. ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।

এদিন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ