আগামী নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে হ‌বে: দুদু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে হ‌বে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে আর সেটা হবে কেয়ারটেকার সরকারের অধীনে। আর আপনারা কোন ধানাই পানাই করে, যেন-তেন নির্বাচন করেন তাহলে দেশে আরও সংকট তৈরি হবে। শ‌নিবার (১৫ এপ্রিল) ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টিতে স্বাধীনতা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার কারণে সারাবিশ্ব এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নসহ যারা বাংলাদেশের উন্নয়নের সাথে জড়িত তারা সবাই একটা কথাই বলছে, বাংলাদেশে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাই। যাতে ভোটাররা ভোট দিতে পারে।

তিনি বলেন, আমাদের কথা স্পষ্ট, এ সরকারের পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে। নির্বাচন কমিশন পুনরায় গঠন করতে হবে। আমাদের ১০ দফা দাবির মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাবি। এই নির্বাচন কমিশনের অধীনে যে ভালো নির্বাচন হয় না এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এ পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার দাবি এই কারণে যে, এটা রাতে গঠন করা পার্লামেন্ট। আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজনৈতিক অর্থনৈতিক যে সংকট তা সমাধান হবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই সরকার কেন্দ্রীয় ব্যাংকসহ দেশে এমন কোন ব্যাংক নেই যেখানে তারা লুটপাট চালায়নি।প্রতিটি দ্রব্যের দাম বাড়িয়েছে। রোজার মাস সংযমের মাস, কিন্তু সরকার নিজেই সংযম না। এই সরকারের আমলে দেশের জনগণ যতটা কষ্ট পেয়েছে বা পাচ্ছে। এরকম কষ্ট আর কোন সরকারের আমলে পাইনি।

তিনি বলেন, অনেকেই বলে বিএনপি সংকটে আছে। কিন্তু বিএনপি সংকটে নেই। আমাদের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। আমাদের নেতা হচ্ছেন তারেক রহমান। তাই বিএনপি কোন সংকটে নেই। বিএনপি কখনো সংকটে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সংকটে আছে সরকার। তারা কীভাবে যাবে কোথায় যাবে মহাচিন্তায় আছে তারা। কিছুদিন পরে তাদেরকে প্লেনো নিবে না। যখন স্বৈরাচারীর পতন হয় তখন বিশ্বের কোন দেশই তাদেরকে আশ্রয় দেয় না। নিজের দেশ ছাড়া। সেজন্যে দেশের জনগণের কাছে স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন যে চুরি করেছেন, যাই করেছেন ক্ষমা করে দেন। তারপরে দেশের জনগণ যদি মনে করে আপনারা থাকতে পারবেন তাহলে থাকবেন।

এ সময় সংগঠ‌নের আহ্বায়ক ড. কাজী ম‌নিরুজ্জামান ম‌নি‌রের সভাপ‌ত্বি‌তে বক্তব‌্য রাখ‌বেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ডক্টর আব্দুল মঈন খান। উপস্থিত ছিলেন দলের নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো রহমতুল্লাহ, কৃষকদ‌লের যুগ্ম সম্পাদক এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ