আগামী সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ কার্যকর করা উচিত : সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ কার্যকর করা উচিত : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী সংসদের প্রথম অধিবেশনেই অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, জুলাই সনদের মর্মকথা হচ্ছে কোনো ব্যক্তি বা দল যাতে স্বৈরাচার হয়ে ওঠতে না পারে। সনদটি কার্যকরের মধ্য দিয়ে এটি নিশ্চিত করা যাবে।

রাজনৈতিক দল, জনগণ ও নির্বাচন কমিশনকে আস্থার মধ্যে নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এরপর গণভোট ও নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় জাতীয় নির্বাচনের দিন গণভোট রাজনৈতিক দলগুলো চাইতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ