আজ রাজধানীর যেসব এলাকায় বিএনপির গণমিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ রাজধানীর যেসব এলাকায় বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল হবে।

ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

অপরদিকে ঢাকা মহানগর উত্তরের গণমিছিলটি গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বর গোলচত্বর হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা।

সমমনা জোটের গণমিছিল

বিএনপির পাশাপাশি আরও কয়েকটি দল শুক্রবার গণমিছিল করবে। এরমধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টা ২০ মিনিট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করবে। এছাড়া ১২ দলীয় জোট বিকেল ৪টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৪টায় পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে।

এছাড়া এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরের সামনে থেকে, গণঅধিকার পরিষদ বিকেল ৪টা কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনের সামনে থেকে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম মালিবাগ মোড়ে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে, লেবার পার্টি বিকেল ৩টায় নয়াপল্টনে মসজিদ গলি অফিসের সামনে থেকে গণমিছিল শুরু করবে।

এছাড়া এদিন সকাল ১০টায় রামপুরা ব্রিজে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান)। আর বিকেল ৪টায় পুরানা পল্টন মোড় থেকে গণস্বাক্ষর ও পদযাত্রা হবে।

অপরদিকে গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুল থেকে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ মোড়ে, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট সকাল ১০টা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করবে।

এছাড়া সরকার পতনের একদফা দাবিতে বেলায় ১১টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে (হোটেল ৭১ এর উল্টা পার্শ্বে) বিক্ষোভ সমাবেশ করবে আমার বাংলাদেশ (এবি পার্টি)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ