আড়াইহাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৬, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৬, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা বিশনন্দী কলাপাড়া নীল কমল রিভারী রির্সোট প্রাকৃতিক পরিবেশে মেঘনা নদীর তীরে এর আয়োজন করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভ‚ঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক হাজী শরিফুল ইসলাম, কামাল হোসেন পলাশ প্রমুখ। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন মহাসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। এই সময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সভায় সারাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
পরে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্টানের সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি মিটফোর্ড, বাবু বাজার ও আরমানিটোলা জোন। যুগ্ন সম্পাদক হাজী শরিফুল ইসলাম জানান, প্রতিবছর বিভিন্ন এলাকায় আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সেই হিসেবে এই বার আমরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর তীরে অনুষ্ঠানের আয়োজন করেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ