আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীতে শা¦সরোধ করে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীতে শা¦সরোধ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তানজীলা আক্তার (১৮) নামে এক বাক প্রতিবন্ধী কিশোলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদি ইউনিয়ন কাহিন্দী এলাকার নিজ বাড়ীর পাশের বাঁশঝাড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত তানজীলা হাইজাদি ইউনিয়নের কাহেন্দী গ্রামের সরফত আলীর মেয়ে। নিহতের হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, তানজিলা আক্তার (বাক প্রতিবন্ধী-বোবা) সুতার মেইলে কাজ করে পরিবারের সাথে থেকে জীবিকা নির্বাহ করে। বুধবার রাত অনুমানিক সাড়ে ১০ টায় তানজিলা ঘরের বাইরে যায়। এরপর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় পর আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করে পায়নি। সকাল সাড়ে ৬ টার দিকে পাশের বাড়ির লোকজন বাঁশঝাড়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণের করা হয়েছে। নিহতের হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ