আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে প্রবাসি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে প্রবাসি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে মালোয়েশিয়া প্রবাসি বেলায়েত হোসেন (২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) দুপুরে গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিহত বেলায়েত হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। এরপর স্বামী বেলায়েত মালোয়েশিয়ায় চলে যায়। ৫ মাস আগে সে মালোয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে। শুক্রবার (২ আগস্ট) বেলায়েত তার স্ত্রীকে নিয়ে মামা শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ওই খানে থেকে সে রাতযাপন করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, উপজেলার দাইরাদী গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা বলছেন এটি আত্মহত্যা না। তাই ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ