আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিসর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিসর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিসর। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিসর। দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে ঘিরে গড়ে ওঠা আক্রমণে একাধিকবার বেলজিয়ামের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা।

ম্যাচের ২০ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মিসর। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া অসাধারণ শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমাম আশুর। আক্রমণ শুরু করেছিলেন মোহাম্মদ সালাহ। তার কাছ থেকে বল পেয়ে বক্সের দিকে ঢুকে নিখুঁত শটে গোল করেন ইমাম আশুর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ