আত্মহত্যার চেষ্টা করা ছাত্রলীগ নেতার সহপাঠীরা এবার মুখ খুললেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের বিরুদ্ধে ‘অপমানের’ অভিযোগ তুলে ‘আত্মহত্যার চেষ্টা’ করা ছাত্রলীগ নেতার সহপাঠীরা ঘটনার বিষয়ে মুখ খুলেছেন।
এই শিক্ষার্থীরা বলেছেন, পুরো ঘটনায় তানজীমউদ্দিন খানের ভূমিকা অত্যন্ত দায়িত্বশীল ছিল এবং তা নির্দ্বিধায় প্রশংসার দাবিদার। একজন নারী শিক্ষার্থীকে হয়রানির হাত থেকে রক্ষা করতে একজন সচেতন শিক্ষকের যে ভূমিকা পালন করার কথা, তিনি তা-ই করেছেন।
জনতার আওয়াজ/আ আ