আন্দোলনের ভয়ে ভীত হয়ে সরকার অসংলগ্ন কথাবার্তা বলছে : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনের ভয়ে ভীত হয়ে সরকার অসংলগ্ন কথাবার্তা বলছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

 

বিএনপির মিছিলের দৈর্ঘ্য-প্রস্থ পরিমাপ না করে জনগণের আন্দোলনের মুখে কতদিন ক্ষমতায় থাকতে পারবেন সেই হিসেব করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, আন্দোলনের ভয়ে ভীত হয়ে সরকার অসংলগ্ন কথাবার্তা বলে আন্দোলনের মনোবল বিনষ্ট করতে চায়। কিন্তু তারা সফল হবে না।

আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া এবং বিকেলে হালুয়াঘাটের পৌর শহরে পদযাত্রা, হাটসভা, প্রচারপত্র বিতরণ ও প্রস্তুতি সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রিন্স।

বিএনপির এই ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বলেন, উপনির্বাচন নিয়ে আওয়ামী নেতারা মিথ্যা আত্মতৃপ্তির ঢেকুর তুলতে পারেন, কিন্তু জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। ২০১৪ ও ২০১৮ সালের বিনা ভোট ও ভোট ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতায় প্রহসনের উপনির্বাচনে জনগণের গণতন্ত্রের নির্মম পরাজয় ঘটেছে।

ক্ষমতাসীনদের সমালোচনা করে প্রিন্স বলেন, জনগণের কাধে চেপে বসে আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান ইচ্ছামত কাটাছেড়া করে তারা সংবিধানের সার্বভৌমত্ব অশুদ্ধ করেছে। তাদের মুখে সংবিধানের কথা মানায় না। বিএনপি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার চায় বলেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার গণতন্ত্র হরণ করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দুর্ভোগে থাকা জনগণকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, শিক্ষা নিয়ে সরকার সুপরিকল্পিতভাবে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের নীল-নকশা করছে। তিনি বাস্তবতা বিবর্জিত কারিকুলাম, মানহীন পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিলের দাবি জানান।

এমরান সালেহ প্রিন্স বলেন, আন্দোলনের দাবি অগ্রাহ্য করে সরকার যদি আবারও বিরোধী দল ও জনগণকে বাইরে রেখে আগের মতো সাজানো-পাতানো নির্বাচনের নামে প্রহসন করতে চায়, তবে সরকারকে গণঅভ্যুত্থানে পতন ঘটানো হবে।

আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

হালুয়াঘাট পৌর শহরের হাটের দিনে বাঘাইতলা মোড়ে হাটসভায় বক্তব্য শেষে নেতাকর্মীসহ পদযাত্রা সহকারে হালুয়াঘাট পৌর শহরের হাট-বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন প্রিন্স। পদযাত্রা, হাটসভা ও পথসভা চলাকালে নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ৪ ফেব্রুয়ারি সমাবেশে যোগ দেওয়ার আহ্বান সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন।

হালুয়াঘাটের কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা নাদিম আহমদ, সাদেকুর রহমান নাইম, অধ্যাপক মোফাজ্জল হোসেন, তাজুল ইসলাম, আব্দুল হাই, মোনায়েম তালুকদার, আব্দুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সহসভাপতি আব্দুল আজিজ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খউপ, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আলী আজগর প্রমুখ নেতাকর্মী যোগ দেন।

ধোবাউড়ার কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, আবদুল কুদ্দুস, অধ্যাপক আজহারুল হক, হাবিবুর রহমান, ওয়াহেদ তালুকদার, আবুল হাশেম, সোলায়মান সরকার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গণি সরকার, সদস্য সচিব নুর উদ্দিন হাদান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ