আন্দোলন শেষ হয়নি, নতুন পর্যায়ে প্রবেশ করেছে: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন শেষ হয়নি, নতুন পর্যায়ে প্রবেশ করেছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এদিন ভোরে ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার ৬নং বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে রফিউল ইসলাম টুকলু নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করেছে।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ