আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২১, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২১, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন? ড. ইউনূসের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
ছবি সংগৃহীত
আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন? ড. ইউনূসের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের উদ্দেশ্যে তিনি বলেন, এই যে এতদিন ধরে কথা বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কি দাঁড়ালো? ন্যূনতম (ঐক্যমত) পাওয়া গেছে? ১৬৬ টা প্রস্তাব করেছিলেন, ১৪৬ টাতে সবগুলো দল একমত হয়েছে। তাহলে বেশিরভাগ এইতো ঐক্য হয়ে গেছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন?
বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মাহমুদুর রহমান মান্না বলেন, আলী রিয়াজ সাহেব বলছেন, আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয় মতপার্থক্য করছেন। এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্ক করেই। যেগুলো অমীমাংসিত। যেগুলো নিজেরা সমাধান করতে পারে না। এ ধরনের ঘটনা এবারে বাংলাদেশের প্রথম হচ্ছে না। পাকিস্তান আমলেও এমন হয়েছে। ড. ইউনূস এখানে এসে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছেন। তিনি (ড. ইউনূস) বলেছেন, আমি সবার সঙ্গে কথা বলব। ন্যূনতম মধ্যস্থতার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দিব।
জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে মান্না বলেন, আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন? উনি বাইরে গিয়েও বলেছেন না, এত বড় অবদান রেখেছে তারা, এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা এই ছাত্রদের বিষয়ে শ্রদ্ধাশীল, আমরা মনে করেছি, এই কাজ এতগুলো রাজনৈতিক দল মিলে করতে পারেনি, সেই কাজ ছাত্ররা করতে পেরেছে। এজন্য তারা আলাদা সম্মান পায়।
তিনি আরও বলেন, এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল উপদেষ্টা হয়ে । এখন সেই উপদেষ্টাদের পদত্যাগ চেয়ে বিএনপি মিছিল করছে। একটা ভালো লাগছে দেখতে?
সরকার এখনো একটা সংস্কার করতে পারেনি বলেও উল্লেখ করে তিনি বলেন, কতগুলো বিদেশী পাসপোর্টধারীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তা হিসেব করে পাওয়াও মুশকিল। পুরো দেশের মধ্যে একটি সংশয়, অবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে।
এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোশরেকা অদিতি হক প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ