‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

 

সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। বিশেষ করে ডায়মন্ডের নাকফুল উপহারকে কেন্দ্র করে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত।
এদিকে আজ সকাল থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে বিকেলে বা যে কোনো সময় অথবা প্রয়োজন পড়লে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলবেন বুবলী। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে বুবলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে ব্যস্ত। এ বিষয়গুলো নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না।’ 

এছাড়া সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব। এরকম কিছু হলে সবাইকে অফিসিয়ালি বলবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ