আফগানিস্তানের ‘হোম ম্যাচ’ বাংলাদেশে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আফগানিস্তানের ‘হোম ম্যাচ’ বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নভেম্বরের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে মায়ানমারের বিপক্ষে ‘হোম ম্যাচ’ রয়েছে আফগানিস্তানের। নিজেদের অবকাঠামোগত অপ্রতুলতার কারণে ম্যাচটি নিজ দেশে আয়োজন করতে পারছে না আফগানরা। তাই ম্যাচটি আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুরোধ করেছিল আফগানিস্তান। সেই অনুরোধে সাড়া দিয়েছে বাফুফে। ফলে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আয়োজিত হবে আফগানিস্তান-মায়ানমার ম্যাচ।

এদিকে একই দিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আফগানিস্তান ও মায়ানমারের মধ্যকার ‘ই’ গ্রুপের ম্যাচটি তাই বসুন্ধরা কিংসের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

বাফুফে মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, এই ম্যাচের মধ্য দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ করবে বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ