আবারও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।

এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে চারজন আহত হয়েছিলেন। আহত চারজন হলেন- শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ