আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাত ৮টা ২২ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা রহমান। তিনি গত বৃহস্পতিবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

দেশে পৌঁছে বেলা ১১টা ৫৪ মিনিটে তিনি প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। পরে রাতে আবারও হাসপাতালে ফিরে এসে শাশুড়ির শারীরিক অবস্থার সর্বশেষ খবর নেন ডা. জুবাইদা রহমান।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ