আবারো ঢাকা টু ময়মনসিংহ রোডে ইউনাইটেড সার্ভিস বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রী মহল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিং টু ঢাকা রোডে এনা ট্রান্সপোর্ট এজেন্সি গত ১৫ বছর ধরে সিন্ডিকেট করে এনায়েতুল্লাহ নিজ দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। ময়মনসিংহ টু ঢাকা রোডে তারা অন্য কোন সার্ভিস চলাচল করতে দেয় নাই। বর্তমান পরিস্থিতিতেও এনায়েতুল্লাহ তার নিজস্ব সিন্ডিকেট করে ঢাকা টু ময়মনসিংহ রোডে চলাচলরত ইউনাইটেড সার্ভিস বন্ধের পায়ঁতারায় লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল। এনা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক এনায়েতুল্লাহ বিগত আওয়ামী লীগ আমলের পনেরো ষোল বছর ধরে এনা পরিবহন ব্যবসা করে ময়মনসিংহের বাস মালিকদের কোনঠাসা করে রাখে।
জানা যায়, বিগত পনেরো বছর আগে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ময়মনসিংহ টু ঢাকা রোডে এসি বাস নিয়মিত চলাচল করতো। এটাও এনায়েতুল্লাহ ষড়যন্ত্র করে বন্ধ করে দেয়ার কারণে ময়মনসিংহ টু ঢাকা রোডে ভালো ও উন্নতমানের কোন সার্ভিস চালু হতে পারে নি। বিগত আওয়ামী লীগ আমলে বিএনপির আন্দোলন সংগ্রামে ময়মনসিংহ টু ঢাকা রোডে যে কতগুলো বাস পুড়িয়েছে তা এনায়েতুল্লাহ নির্দেশেই নাশকতা করে বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে ইউনাইটেড সার্ভিস নামে ময়মনসিংহ টু ঢাকা রোডে স্বল্পসংখ্যক বাস চলাচল করছে এটাও এনায়েতুল্লাহ’র সিন্ডিকেট ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ইউনাইটেড সার্ভিসটি বন্ধ করার মিশনে কাজ করছে।
জনতার আওয়াজ/আ আ