আবারো পর্বত চূড়ায় দেশের পতাকা উড়ালেন আকি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারো পর্বত চূড়ায় দেশের পতাকা উড়ালেন আকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
দু’বার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়া স্পর্শসহ একাধিক পর্বত জয়কারী বৃটিশ বাংলাদেশি মুসলিম পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি দ্বিতীয়বার নেপালের হিমালয় আমা দাব্ল্যাম জয় করেছেন। গত বুধবার (১৫ই অক্টোবর) নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে তিনি আমা দাব্ল্যামের চূড়ায় পৌঁছান। প্রতিবারের মতো এবার তিনি পর্বত চূড়ায় পৌঁছানোর পর বাংলাদেশের পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে আকি মুঠোফোনে বলেন, দেশের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পর্বত চূড়ায় পতাকা উড়িয়েছি। এ অর্জন, আমার নয়! আমার মাতৃভূমির। সবার দোয়ায় আমি এক সঙ্গে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশনে রয়েছি। আকির খালাতো ভাই সামিনুর রহমান জানান, গত ১৬ই সেপ্টেম্বর ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশন নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে নেপালে আসেন। ২৫শে সেপ্টেম্বর নেপালের মানাসলু জয়ের পর ১৫ই অক্টোবর আমা দাব্ল্যাম জয় করেন।

প্রসঙ্গত, পর্বতারোহী আকি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজী ইসকান্দর আলীর ছেলে। জন্মসূত্রে তিনি বাঙালি হলেও মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তাঞ্জানিয়ার সবচেয়ে উঁচু পর্বত এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন। এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু মন্ট ব্লাংক; একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস জয় করেন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন তিনি। ২০২১ সালে নেপালের পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমা দাব্ল্যাম জয় করেন তিনি। ২০২২ সালের ১৩ই মে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে প্রথম বৃটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ