আবিদার পদত্যাগের দাবিতে লন্ডন হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবিদার পদত্যাগের দাবিতে লন্ডন হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে সোমবার (৭ এপ্রিল ) দুপুরে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করে মানবাধিকার সংগঠন ষ্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটস, রাইট অফ দ‍্যা পিপল ও ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ।

রাইটস অফ দ‍্যা পিপলের সভাপতি ছাত্রনেতা আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও ট‍্যান্ড ফর হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা এবং রাইটস অফ দ‍্যা পিপলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ই আর আইয়ের সেক্রেটারি জেনারেল নওশীন মোস্তারি মিয়া সাহেব এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেন ষ্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটসের সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমান ।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটসের সিনিয়র সহ সভাপতি বেলাল খান, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী ,শেরওয়ান আলী, ই আর এর সহ সভাপতি উসমান গনি, রাইটস অফ দ্যা পিপল এর ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আনহার, স্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটসের সহ সভাপতি রফিকুল ইসলাম,রাইটস অফ দ্যা পিপল যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউর রহমান চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ মিয়া,যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দু, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, ষ্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটসের সহ সাধারন উজ্জল আলম চৌধুরী,সিনিয়র সদস্য বাচ্চু মিয়া , মো নিজাম উদ্দিন,রফিক আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী সাকী, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, ই আর আই এর সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, ক্যাম্পেইন সেক্রেটারি শাহিন আহমেদ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল আজিজ মিলাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম রাব্বি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজল আহমেদ, ক্যাম্পেইন সেক্রেটারি রুহুল আমিন তোফায়েল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম, মাইনোরিটি রাইট সেক্রেটারি সৌরভ চৌধুরী, ক্যাম্পেইন সেক্রেটারি সায়েম আহমদ রাইটস অফ দ্যা পিপল এর প্রচার সম্পাদক আবুল কালাম লস্কর,দপ্তর সম্পাদক কাওছার আহমেদ,প্রচার সম্পাদক জামিল আহমদ, সহ-প্রচার সম্পাদক রানু মিয়া সিনিয়র সদস‍্য রুমেল আলি,স্টেন্ড ফর হিউমেন রাইটসের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,ভার প্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ জুয়েল, সহ প্রচার সম্পাদক মোঃ মিনহাজ হক , সহ প্রচার সম্পাদক রুবেল আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃমিজানুর রহমান, সহকারী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনা ইসলাম তানিয়া,সদস‍্য সৈয়দ আশরাফুল আলম পিন্টু, জাকারিয়া আলি, রেজাউল করিম রাব্বি, মো ইউসুফ মিয়া ,আসরাফুল আলম, আল আমিন মিয়া, মো ইমন আলী, মো মনির হুসেন, রুমন আহমেদ,নাহিদ চৌধুরী , আমিন আকবর,জুনায়েদ আহমদ,আব্দুল আজীম,আরিফ হোসেন,আশরাফুল আলম শামীম,হোসাইন আহমদ, শাহ্ রুমন আহমদ
,মো ফজল আহমদ,মো রফিক মিয়া,আল আমিন মিয়া, কাইয়ুম লায়েক,নাজমুল আহমদ,মোঃআব্দুল হক, আমিন কবির সোহাগ,লায়েক আহমদ,সাইফুর রহমান,আরিফ হোসেন, মো:সিরাতুল ইসলাম আবির,শিব্বির রহমান শাবাব,মো: ফজল আহমদ,গোলাম ফারাবী আহমদ আলিফ,নাহিদ আহমেদ চৌধুরী,ফাহমিদ আহমদ, শাহ মোহাম্মাদ রুমন,গালিব আল সুয়েব, ফাহমিদা আক্তার ইপা, রাহমান ইমন, মো আদিল আহমদ, রিজভী উদ্দিন আহমেদ,আবুল হায়াত

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন এই আবিদা ইসলাম ছিলেন ফ‍্যাসিস হাসিনার সহযোগী, তিনি আরও বলেন আবিদা ইসলাম মেক্সিকোতে বাংলাদেশের হাইকমিশনার থাকাকালীন সময়ে নিজ পকেট থেকে ৫ লক্ষ টাকা খরচ করে দূতাবাসের সামনে মুজিবের মূর্তি স্থাপন করেন যাতে করে তিনি আওয়ামী ও হাসিনার অনুগ্রহতা দেখাতে পারে এবং দলীয় প্রভাব খাটিয়ে তিনি সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করতেন,আগষ্ট বিপ্লবের প্রথম সাপ্তাহে শেখ মুজিবের আত্মজীবনী বই ১০ লক্ষ টাকা খরচ করে কয়েক হাজার বই স্প‍্যানিশ ভাষায় প্রকাশিত করেন,৫ আগষ্টের পরে তিনি অফিসে অনিয়মিত হয়ে পরেন এবং সরকারি সব কাজ বাসায় বসে করেন,আবিদা ইসলাম কে ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাইয়ে দিতে সহযোগিতা করেন তার এক সময়ে বয়ফ্রেন্ড মাহবুব হাসান সালেহ তিনি বুয়েট ছাত্রলীগের প্রথম সারির নেতা ছিলেন,এই সালেহ আবার বর্তমান উপদেষ্টা তৌহিদ হোসেনের বন্ধু তারা একসাথে কলকাতায় বাংলাদেশ মিশনে কাজ করেছেন,সালেহ তৌহিদ হোসেন কে রিকুয়েস্ট করে তার বান্ধবী আবিদা ইসলাম কে লন্ডনে পোস্টিং করিয়ে দেন,সালেহ এবং আবিদা ইসলাম মিলে শেখ হাসিনা কে লন্ডনে আশ্রয় পাইয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যাতে ব্রিটিশ সরকার অবস্থান নেয় সেই মিশন বাস্তবায়ন করার জন‍্য আবিদা ইসলাম কে হাইকমিশনার পাঠিয়ে দেওয়া হয় । এজন্য আমরা আবিদা ইসলামের পদত্যাগ দাবি করছি ।
প্রেস বিজ্ঞপ্তি

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
গতকাল ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আয়োজনে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী সভা শোক সভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ মঈনুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আইয়ুব এবং যৌথভাবে সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস বিন জামান তাসমির ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মহিউদ্দীন , কাজী আলমগীর সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন ফরহাদ, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম রাব্বি এবং সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

মূলত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস. ইউ. এফ. মুকরেমার ইন্তেকালে সভাটি শোক সভায় পরিণত হয়। তিনি গত শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয় এবং দেশনেত্রীসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ