আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগীদের ধরতে না পারলে পদ ছেড়ে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগীদের ধরতে না পারলে পদ ছেড়ে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগীদের শাস্তির আওতায় আনতে না পারলে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে কার্যালয় ত্যাগের সময় জুলাই বিপ্লব আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তোপের মুখে ওই ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশত্যাগে যারা সহায়তা সহযোগিতা করেছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

‘কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। ঘটনায় যারা জড়িত, অবশ্যই শাস্তির আওতায় আনা হবে,‘ যোগ করেন তিনি।

যদি তাদের শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে কী হবে, শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ ছেড়ে দেব।’

এর আগে সকালেই খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের আমলে দুই বার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ বুধবার শেষ রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

যদিও জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ