আমরা শিগগির সরকার পতনের আন্দোলন ঘোষণা করবো: গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা শিগগির সরকার পতনের আন্দোলন ঘোষণা করবো: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

‘শিগগির সরকার পতন আন্দোলনের ঘোষণা’ করা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা সরকার পতনের আন্দোলন শুরু করিনি। শেখ হাসিনা যদি দাবি মেনে পদত্যাগ করেন তাহলে পতনের আন্দোলন শুরু করতে হবে না। আমরা জানি তিনি তা করবেন না। আমরা শিগগির সরকার পতনের আন্দোলন ঘোষণা করবো।’

মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেলের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

গয়েশ্বর বলেন, ‘আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের লড়াই দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।’

রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি দাবি আদায় করবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করে নেব।’

তিনি বলেন, ‘আমাদের দাবি একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে- এ লক্ষ্যে আমাদের ১০ দফা দাবি। ১০ দফার মূল কথা হচ্ছে-একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আর বাকিগুলো হলো প্রাসঙ্গিক। আমরা এ সরকারের পদত্যাগ চাই। সংসদ বাতিল চাই। সরকারকে বলবো-নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ