আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না : ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাই না। দেশের জনগণের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছিলাম। আবার সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। তাই দেশের জনগণের দাবি পূরণে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের পরিস্থিতি কি? দেশের অবস্থা কি? যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলা তখনই একদল আছে তারা বলে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি নির্বাচনমুখী দল বলেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, যারা খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলেন তাদের বলি– তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মতো করে ক্ষমতায় আসতে চান না।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দেবে এরকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায় না। বিএনপি চায় একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী ও কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব সরদার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ