আমাদেরকে এখনো মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে : ফারুক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদেরকে এখনো মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘জাতীয় পার্টি জাতীয় বেইমান’ মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারত না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে গেলে তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ হাসপাতালে নিয়ে জোর করে নির্বাচনে নিয়ে আসার ব্যবস্থা করে।

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণ ঐক্য পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, জুলাই আগস্ট আন্দোলনের পরে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছে। আমাদের হয়তো আর কথা বলা লাগবে না। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আমাদেরকে এখনো মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান গত ১৬টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে পাঁচটি বছর জেল খেটেছেন।

ভারতের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, আপনাদেরকে অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছেন আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন এগুলো আমরা মানি না। সীমান্তে বাংলাদেশী দেখতে গুলি করে হত্যা করছে।

জাতীয় পার্টি জাতীয় বেইমান মন্তব্য করে ফারুক বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারত না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে গিয়ে তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ হাসপাতালে নিয়ে জোর করে নির্বাচনে নিয়ে আসার ব্যবস্থা করে।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান লিটন, হাজী কামাল হোসেন, মৎসজীবি দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ