আমার আমি : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৩, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার আমি : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ

 

আমার এ অবয়ব- বুকে ধারণ করেছে- ভব

কায়া নেইতো জাফর পাঠান নেই- অদৃশ্য সব,

কি মুল্য আছে নশ্বরে, মনোহারী সব সুন্দরের

চোখের পলকে যেথা হাতছানি শুধু নিথরের।

গেয়োনা স্তুতি- হয়োনাকো প্রশংসায় পঞ্চমুখ

রক্ত মাংসের ঐ- জৈবিক ক্ষুধা- নয় সর্বসুখ,

অবিনশ্বর আত্মার উপর- আমার যত- ভর

রবের তুষ্টির জন্য কাব্য লিখি দিন-রাত-ভোর।

তোমরা আমাকে নয়- কবিতাকে করিও ধারণ

কবিতার মাঝে আছি আমি- কবিতাই আবরণ,

আমার কবিতারা সবাক, আছে চোখ-কান-মুখ

আমার কবিতা বোঝে- মানুষ মনের সব দুখ।

ভর করে কবিতার ডানায়- ঘুরি আমি ব্রহ্মান্ড

দেখি মানুষ ধ্বংসে- মানুষের কি প্রলয় কান্ড,

আমাকে নিয়ে ভাবিনা আমি, ভাবি মানুষকে নিয়ে

চাওয়া পাওয়ার দিয়েছি সব- কবিতাকে দিয়ে।

এই আমি কিছুনা, আমার আত্মিক সত্তার কাছে

আত্মিক সত্তার মাঝেই আমার কাব্য মিশে আছে।

কবিতাটির আবৃত্তি ভিডিও লিংক:

zabpathan@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ