আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৪, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

এম,এনাম হোসেন, ইউএই
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আলমগীর (৪৮)। তিনি সন্দ্বীপের ২ নম্বর মুছাপুর ওয়ার্ডের সালামত সুকানি বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহতের জেঠাত ভাই মোহাম্মদ রিয়াদ জানান, আলমগীর কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে আসা একটি ল্যান্ডক্রুজার গাড়ি তার টয়োটা পিকআপকে ধাক্কা দেয়। ড্রাইভিং সিটে বসা অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্দ্বীপ এসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু জানান, ৩০ বছর ধরে আমিরাত প্রবাসে আছেন আলমগীর। এক বছরেরও কমসময় পূর্বে তার জ্যেষ্ঠ কন্যার বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।
বর্তমানে তার লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে।
জনতার আওয়াজ/আ আ