আমির খান ফুরিয়ে গেছেন দাবি কঙ্গনার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমির খান ফুরিয়ে গেছেন দাবি কঙ্গনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

 

বলিউডের সুপারস্টারদের একজন আমির খান। তার নামেই প্রেক্ষাগৃহে ঢল নামে মানুষের। অথচ কঙ্গনা রানাউত বলছেন, ‘আমির তার সেরাটা দিয়ে দিয়েছেন!’ সত্যিই কি আমির খান ফুরিয়ে বা শেষ হয়ে গেছেন? কেন এমনটা বললেন কঙ্গনা?

১১ আগস্ট মুক্তি পেতে চলেছে আমির খানের বিগ বাজেটের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি মুক্তির আগে ভারতজুড়ে উঠছে বয়কটের ডাক। গত কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ড চলছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। কারণ, ২০১৫ সালে এক সাংবাদিক সম্মেলনে আমির খানকে বলতে শোনা গিয়েছিল, খবরের কাগজ পড়ে এবং টিভি দেখে তিনি আতঙ্কিত। দেশ জুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তার স্ত্রী কিরণ রাও-ও (সাবেক)। বস্তুত কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ছেলেকে নিয়ে।

‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমিরের এই মন্তব্যই ফিরে এলো। নেটাগরিকরা লিখতে শুরু করেছেন, ভারতকে যখন এতই অপছন্দ তাহলে কেন এখানে নিজের ছবি মুক্তি দিচ্ছেন! সঙ্গে জোরদার চলছে সিনেমা বয়কট করার ডাক। আমির খান ইতিমধ্যেই বলেছেন, তাকে সবাই ভুল বুঝছে। সঙ্গে অনুরোধ করেছেন যেন সকলে সিনেমা হলে দেখতে যায় ‘লাল সিং চাড্ডা’।

আমিরের বিরুদ্ধে চলা এই ক্যাম্পেন নিয়ে মুখ খুললেন কঙ্গনা। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। নায়িকার দাবি এই পরিস্থিতি তৈরির পিছনে আমিরেরই হাত রয়েছে এবং এই নেতিবাচক পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ডও তিনিই।

কঙ্গনা ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমার বিশ্বাস এই যে লাল সিং চাড্ডা ঘিরে এত বিতর্ক এসব আমির নিজেই তৈরি করেছে। এই বছর কোনও সিনেমাই চলেনি (একটা কমেডি ছবির সিক্যুয়েল ছাড়া), একমাত্র দক্ষিণী ছবি সাফল্য পেয়েছে। আর সেখানে হলিউড রিমেক তো ব্যবসা করতেই পারবে না। হিন্দি সিনেমাকে বুঝতে হবে দর্শক কী চাইছে! আমির খান হিন্দু ফোবিক পিকে বানাক বা ভারতকে অসহিষ্ণু বলুক, নিজের জীবনের সেরা ছবি তিনি দিয়েই দিয়েছেন। তাই এগুলো বন্ধ করুন। এর ফলে ওদের বাজে অভিনয় আর বাজে ছবিই প্রচার পায়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ