আরও একবার ঘর ভাঙলো অভিনেত্রী জাকিয়া বারী মম’র - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরও একবার ঘর ভাঙলো অভিনেত্রী জাকিয়া বারী মম’র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

 

আর মাত্র কয়েকটা দিন বাকী নতুন বছরকে বরণ করে নিতে। এদিকে বছর শেষে আরও এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে। সংসার জীবনের ইতি টেনেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীন। ২০২০ সালের সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। এতদিন সেই খবর গোপন রেখেছিলেন এই দম্পতি।

মম বলেন, ‘অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের! আমরা কেমন আছি, সংসার কেমন চলছে! অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

বিচ্ছেদের মতো বিয়ের খবরটাও গোপন রেখেছিলেন মম-শিহাব। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর তারা বিয়ে করেন। ২০১৯ সালের ২০ নভেম্বর তাদের চতুর্থ বিয়ে বার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর জানান।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ