আরও এক কেন্দ্রীয় নেতা বহিষ্কার করল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরও এক কেন্দ্রীয় নেতা বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শাহজাহান ওমরের পরে বিএনপির আরও এক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সব ধরনের পদ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হলো।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত না মানার কারণে গতকাল দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরসহ বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ