আরিফুল হক চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসনের সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরিফুল হক চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

 

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়। এ সময় তিনি আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন,দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। সিলেটে অসুস্থ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মঙ্গলবার কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সিলেটে পৌঁছেই তিনি চলে যান নগরীর কুমারপাড়ায় সিটি মেয়র আরিফুল হকের বাড়িতে। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন মেয়র।

এ সময় তিনি আরিফুল হকের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় দুজনের মধ্যে দেশের বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে এক ঘণ্টার আলোচনায় মেয়র আরিফ আগামী সিলেট সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা জানান।

আলোচনা শেষে ব্রিটিশ হাইকমিশনারকে চা পাতা, মণিপুরী শাড়ি ও বই উপহার দেন মেয়র আরিফ। এ সময় তার স্ত্রী শামা হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিভাবে দেখছে যুক্তরাজ্য সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন,বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এ নির্বাচন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালে উন্নত ও মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ