আ’লীগের কর্মসূচির মঞ্চ প্রস্তুত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের কর্মসূচির মঞ্চ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের আজ বুধবারের কর্মসূচির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। একইদিনে বিএনপি প্রতিবাদ সমাবেশ করছে সকাল থেকে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কচি খন্দকার।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখবেন।

সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে আজকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো হওয়ার নির্দেশনা দেন।

আওয়ামী লীগ ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচির বিস্তারিত সূচি নির্ধারণ করেছে। ৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। ১৮ তারিখ ঢাকায় এক জনসভার মধ্য দিয়ে এই ধারাবাহিক আয়োজনের সমাপ্তি ঘটবে।

আজকের কর্মসূচি সম্পর্কে কাদের বলেন, ‘ঢাকা শহরে আমরা তাদের সমাবেশে বাধা দেবো এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেবো। তারা ষড়যন্ত্র করছে। ফখরুল গুজব ছড়াচ্ছেন।’

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ